পুবের কলম,ওয়েব ডেস্ক: বিহারের রাজনীতিতে তুমুল উত্তেজনা। এদিন সকাল ১১ টা নাগাদ রাজ্যপালের হাতে ইস্তফা তুলে দেন নীতীশ কুমার। এই নিয়ে শনিবার দফায় দফায় নিজের দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ।

সূত্রের খবর, রবিবার বিকেলেই জেডিইউ এবং বিজেপির তরফে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ। ইতিমধ্যে পটনার উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

https://twitter.com/ANI/status/1751486754601972072?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751486754601972072%7Ctwgr%5E09dff81676c8a189b9b9fb42bf49ec722c97dd53%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Fbihar-political-crisis-cm-nitish-kumar-resigns-hands-over-resignation-letter-to-governor-1042621

সূত্রের খবর, তাঁর উপস্থিতিতেই রবিবার বিকেল থেকে নতুন ইনিংস শুরু করবেন নীতীশ। সেখানে যাচ্ছেন জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চার বিধায়করাও।

https://twitter.com/Jairam_Ramesh/status/1751489471298601191?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751489471298601191%7Ctwgr%5Eb007d2b172030024e38e56c616ba903cb6115280%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.businesstoday.in%2Findia%2Fstory%2Fbig-setback-for-india-bloc-nitish-kumar-resigns-as-bihar-cm-to-form-govt-with-bjp-415084-2024-01-28

সূত্রের খবর, তাঁর সঙ্গে যোগাযোগ করেছে লালুপ্রসাদের আরজেডি ও কংগ্রেস। যদিও নীতীশের দিকেই পাল্লা ভারী জিতনরামের। নীতিশে বাসভবনের বৈঠকে যোগ দিচ্ছেন সেই দলের বিধায়করা।

এদিন সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন, সবকিছু ঠিকঠাক চলছিল না। বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া পাচ্ছিলাম। নানা জায়গা থেকে শুনছিলাম। ঠিকমতো সরকার চলছিল না। এবার ইস্তফা দিয়ে দিলাম। সরকার সমাপ্ত হল।

'

https://twitter.com/ANI/status/1751485594902130748?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751485594902130748%7Ctwgr%5Eecc34b3d02c1de635078acd3f0af83d307a269c1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2Fbihar-political-developments-live-updates-nitish-kumar-lalu-yadav-amit-shah-narendra-modi-jitanram-manjhi%2Fliveblog%2F107176557.cms

লোকসভা নির্বাচনে শক্তিশালী বিজেপির সঙ্গে লড়াই করার কয়েক মাস আগে তার পদত্যাগ বিরোধী ব্লকের জন্য একটি বিশাল ধাক্কা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

https://twitter.com/IPSinghSp/status/1750837618257060052?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1750837618257060052%7Ctwgr%5Efc3b5581b778275245f656dcbef70d4a2390596a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fnitish-kumars-old-video-of-mar-jaana-kabool-hai-lekin-viral-amid-exit-speculation-101706366730604.html

২০২৩ সালের ৩০ জানুয়ারি নীতীশ কুমার অবশ্য বলেছিলেন, তিনি মরে গেলেও আর কখনও বিজেপিতে যোগ দেবেন না। সেই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নীতীশের জন্যে বিজেপিতে কোনও জায়গা নেই। সেই ভিডিও আজ ভাইরাল।