পুবের কলম ওয়েবডেস্ক : তুরস্কের আন্টালিয়া প্রদেশের মার্বেল খনিতে আরবি অক্ষরে ’বিসমিল্লাহ’ লেখা একটি প্রাচীন পাথর পাওয়া গেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন– পাথরটি ১৯ কোটি বছর আগের হতে পারে। আন্টালিয়া প্রদেশের কোরকুটেলি জেলার তাসকেসিগি গ্রামে আন্টালিয়া মার্বেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড কোম্পানির ব্যবসায়িক এলাকায় মার্বেল পাথরটি পাওয়া গিয়েছিল। পাথরটি পাওয়ার পর তা খনি শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করে।
পরে পাথরটি সাফ করে দেখা যায় তাতে আরবিতে ’বিসমিল্লাহ’ লেখা রয়েছে। পরে বিশ্লেষণের জন্য পাথরের টুকরোটি দেশের দক্ষিণপশ্চিম ইসপার্টা প্রদেশের সুলেমান ডেমিরেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল।আরও পড়ুন:
সেখানকার গবেষক বিজ্ঞানী ফুজুলি ইয়াগমুরলু– রাসিত আলটিন্দাগ ও নাজমি সেনগুন তদন্ত করে দেখেছেন– মার্বেল পাথরটি কমপক্ষে ১৯ কোটি ৫০ লক্ষ বছর আগের এবং তাতে লেখা শব্দ বা চিহ্নটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। গবেষকরা বলেন– যে সময়ে এ পাথরে লেখাটি তৈরি হয়েছিল– সেটি ছিল ডাইনোসরদের সময়কাল বা ‘জুরাসিক’ যুগ।
আরও পড়ুন:
সামুদ্রিক প্রাণীদের জীবাশ্মের ‘বায়োক্লাস্টিক’ ওই ডলোমিটিক চুনাপাথরটিতে পাওয়া গিয়েছিল– যা দিয়ে পাথরের স্ল্যাবটি গঠিত হয়েছিল। গবেষণায় বলা হয়– বিসমিল্লাহর সাথে সাথে ওই পাথরের স্ল্যাবে থাকা বাকি চিহ্নগুলোও সম্পূর্ণ ‘প্রাকৃতিক’ভাবে গঠিত হয়েছিল। আকদেনিজ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব থিওলজির ডিন আহমেত ওগকের তৈরি একটি বৈজ্ঞানিক রিপোর্ট অনুসারে– মার্বেলের আরবি চিহ্নগুলো ‘বিসমিল্লাহ’র মতো একটি অক্ষর ফুটিয়ে তুলেছে। তবে সময়ের পরিবর্তনে তা কিছুটা অস্পষ্ট হয়ে উঠেছে।