পারিজাত মোল্লা: তীরে এসে তরী ডুবল যেন! সিবিআই তদন্তর নির্দেশ দিতে চলেছিলেন বিচারপতি। তবে স্মার্ট ফোনের প্রযুক্তিগত সুবিধায় ঘটলো মামলাকারীর জালিয়াতির পর্দা ফাঁস।বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ঘটলো এই ঘটনা। এজলাসে বসে নিজেই স্মার্টফোনে 'কিউ আর কোড' স্ক্যান করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর জালিয়াতি হাতেনাতে ধরলেন বিচারপতি কৌশিক চন্দ। আর এটি করতে নিজের ও আইনজীবীর মোট দুটি ফোন ব্যবহার করে 'কিউ আর কোড’ স্ক্যান করেন, ঠিক কীভাবে জালিয়াতি করা হয়েছিল?
তা সম্যকভাবে বোঝেন বিচারপতি। দেখা যায়, অভিযুক্ত জয়েন্টের ফল সংক্রান্ত নথি ডাউনলোড করে জাল করতে পেরেছেন ঠিকই, কিন্তু বোর্ডের কোড জাল করতে পারেননি। তাই সেই কিউ আর কোড যখন বিচারপতি নিজের ফোনে স্ক্যান করেন, তখনও বেরিয়ে যায় আসল তথ্য। এবং বিচারপতির টানা প্রশ্নের মুখে পড়ে নিজের দোষ স্বীকারও করে নেন অভিযুক্ত। যদিও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপের নির্দেশ দেননি বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, -' অভিযুক্ত এখনও ছাত্র। তাই তাঁর ভবিষ্যতের কথা ভেবে বোর্ডকে তিনি কড়া পদক্ষেপ যাতে না করা হয়, তার পরামর্শ দিয়েছেন'। আদালত সুত্রে প্রকাশ, চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক ছাত্র। ওই ছাত্রের দাবি, -' ফলপ্রকাশের পর তিনি যখন প্রথম ওয়েবসাইটে নিজের র্যাঙ্ক দেখেন, তখন তাঁর ‘জিএমআর র্যাঙ্ক ছিল ১৬ এবং পিএমআর র্যাঙ্ক ছিল ২৪১।কিন্তু পরে তিনি আবার যখন নিজের র্যাঙ্ক দেখেন, তখন দেখা যায় তার জিএমআর হয়েছে ১৪৩৯ এবং পিএমআর হয়েছে ৩২৮৫। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই ছাত্র। বুধবার সেই মামলায় অভিযোগ শুনে বিচারপতি প্রশ্ন তোলেন, এত বড় অভিযোগ, র্যাঙ্ক বদলে যাবে, তাহলে সিবিআইকে কেন তদন্তভার দেওয়া হবে না? সেই সময়ই উত্তরপত্রে থাকা কিউআর কোড এর প্রসঙ্গ উত্থাপন করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আইনজীবী।দেখা যায়, দ্বিতীয়বার যে র্যাঙ্ক পরীক্ষার্থী দেখেছেন সেটাই ঠিক। এরপর পরীক্ষার্থীকেই পাল্টা প্রশ্ন শুরু করেন বিচারপতি। বিচারপতি চন্দের প্রশ্নের মুখে ভেঙে পড়েন ওই পরীক্ষার্থী। তিনি স্বীকার করে নেন, তিনি র্যাঙ্ক সংক্রান্ত ডাউনলোডেড নথি জালিয়াতি করেছেন। এরপরই মামলা খারিজ করে দেন বিচারপতি চন্দ। যেহেতু মামলাকারী এখনও ছাত্র, তাই তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা বিরূপ প্রতিক্রিয়া গ্রহণ না করতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে অনুরোধ করেছেন বিচারপতি।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য পড়ে যায়।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জুন ২০২৩, ১৪:৩৯
আরও খবর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর