আরও পড়ুন:
পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নৃশংস আক্রমণের বিরুদ্ধে এবার সরব হলেন কাবার ইমাম। এই হামলাকে অনৈতিক বলে বর্ণনা করেছেন পবিত্র মসজিদুল হারামের পরিচালনা পর্ষদের প্রধান ও খতিব শায়খ ড. আব্দুর রহমান আল-সুদাইস।
আরও পড়ুন:
মসজিদুল আকসার ভূমি ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের জীবনের নিশ্চয়তা এবং জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সৌদি আরবের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন শায়খ সুদাইস। তিনি বলেন, সৌদি আরবের বাদশাহ এবং সব নাগরিকের অন্তরে ফিলিস্তিন ইস্যু ও পবিত্র জেরুজালেমের অবস্থান।
ফিলিস্তিন জাতির ন্যায্য অধিকার অর্জন, তাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি আরব ও এর নাগরিকরা তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ফিলিস্তিনিদের অধিকার পুনরুদ্ধারে সৌদি আরবের দৃঢ় অবস্থানের সমৃদ্ধ ইতিহাস আছে।’ ড. আব্দুর রহমান আল-সুদাইস বলেন, মুসলিমদের অন্তরে পবিত্র মসজিদুল আকসার বিশেষ অবস্থান রয়েছে। তাই ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের সমর্থন ও প্রচেষ্টা ধর্মীয় মনোভাব অনুকরণের বহিঃপ্রকাশ এবং মুসলিম জাতির কর্তব্য পালনের অংশ।আরও পড়ুন:
ইসরাইলের বর্বর হামলার সমালোচনা করে শায়খ আল-সুদাইস বলেন, ‘পবিত্র মসজিদুল আকসার সুউচ্চ অবস্থান অম্লান থাকবে। ফিলিস্তিনিদের অধিকার হরণে ইসরাইলের বর্বর আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য। কোনো ধর্ম বা রাষ্ট্রীয় নীতিমালা এর সমর্থন করে না। তারা শত্রুতামূলক আচরণের মাধ্যমে পবিত্রতা ও মর্যাদা বিনষ্ট করছে এবং ফিলিস্তিনিদের অধিকার হরণ করছে। আমরা মহান আল্লাহর কাছে পবিত্র মসজিদুল আকসা, ফিলিস্তিন জাতি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোর সুরক্ষার জন্য বিনীতভাবে প্রার্থনা করি এবং সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দোয়া করি।’
আরও পড়ুন: