পুবের কলম,ওয়েবডেস্ক: বিপিএল তালিকাভুক্ত গ্রাহকদের ৫ কেজি চালের পরিবর্তে অর্থ প্রদানের ঘোষণা নব নির্বাচিত কর্নাটক সরকারের। বুধবার, ২৮ জুন কর্নাটকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে তা কার্যকর হতে চলেছে৷
আরও পড়ুন:
প্রসঙ্গ ক্রমে মন্ত্রী মুনিয়াপ্পা বলেন,আমরা চাল সংগ্রহের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু এখনও সক্ষম হয়নি। তাই, প্রতিশ্রুতি পূরণ করার জন্য, আমরা এই বিকল্প সমাধানের সিদ্ধান্ত নিয়েছি। উক্ত সমাধান না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৫ কেজি চাল ও বাকি ৫ কেজি চালের টাকা পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে ফেলে দেওয়া হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, অন্ন ভাগ্য প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য সীমার নীচে থাকা পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ১০ কেজি চাল দেওয়ার ঘোষণা দিয়েছিল কর্নাটক সরকার।
কিন্তু রাজ্য সরকারের কোষাগারে এখনও পর্যন্ত অতিরিক্ত চাল সংগ্রহ হয়নি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাল সংগ্রহ ও সরবরাহ না হওয়া পর্যন্ত প্রতি কেজির জন্য ৩৪ টাকা দেওয়া হবে বলেও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।আরও পড়ুন:
কর্নাটকে ১৩৫টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। তার আগে মোট পাঁচটি প্রধান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দলের তরফে। ক্ষমতায় গেলে বিপিএল পরিবারের প্রত্যেক সদস্যকে বিনামূল্যে ১০ কেজি চাল সরবরাহ করা ছিল সিদ্দারামাইয়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটি।