পুবের কলম, ওয়েবডেস্ক: রাজনৈতিক মহলে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ‘সফট হিন্দুত্বের’ অনুসারী বলা হয়। সেটা যে ঠিক তা তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের সময় যাননি। আমন্ত্রণও পাননি।
আরও পড়ুন:
তবে তিনি যে সেখানে যাবেন না তা হতে পারে না। নরম হিন্দুত্বের তাস তিনি লুকিয়ে রাখেন না। সেটাই হল। সোমবার অযোধ্যায় রামমন্দির (RAM MANDIR) দর্শনে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
তার দল আম আদমি পার্টি (আপ) সূত্রে এমনই জানা গিয়েছে।আরও পড়ুন:
তিনি একা নন, রাম মন্দির যাবেন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। সঙ্গী হবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও (Punjab Chief Minister Bhagwant Mann) । ২২ জানুয়ারি মন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় তিনি কোনও আমন্ত্রণ পাননি বলে দাবি করেছিলেন কেজরিওয়াল। তখনই জানিয়েছিলেন, পরে পরিজনদের নিয়ে মন্দির দর্শনে যেতে চান তিনি।