পুবের কলম,ওয়েবডেস্ক: এক সপ্তাহ ধরে একনাগাড়ে বর্ষণ কেরলে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রবল বর্ষণে শনিবার সন্ধ্যা পর্যন্ত কেরলে কমপক্ষে ১৯ জন মারা গিয়েছেন।

বাস্তুচ্যুত হয়েছে  ১০ হাজারের বেশি বাসিন্দা। তাঁদের ২২৭টি অস্থায়ী শিবিরে 'শেল্টার' দেওয়া হয়েছে।   প্রশাসন সূত্রে  জানা গেছে,  প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ হাজারেরও বেশি ঘর বাড়ি। রাজ্যের একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।