পুবের কলম,ওয়েবডেস্ক: বৃহস্পতিবার শুরু হচ্ছে রমজান। এই উপলক্ষে গোটা বিশ্বের মুসলমান ও সউদি আরবের নাগরিকদের শুভেচ্ছা জানালেন সেখানকার বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। রমজানের পবিত্র মাস মুসলিমদের ও সমগ্র বিশ্বের জন্য আশা ও শান্তি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন:
সউদির সুপ্রিম কোর্ট রমজান মাস শুরুর ঘোষণা দেওয়ার পর রিয়াধের ইরকাহ প্রাসাদে সাপ্তাহিক মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করার সময় শুভেচ্ছা জানান বাদশাহ।
আরও পড়ুন:
রমজান উপলক্ষে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে যাতে পূর্ণার্থীরা স্বাচ্ছন্দে ইবাদত করতে পারে তা নিশ্চিত করতে প্রশাশনকে নির্দেশ দেন বাদশাহ।