পুবের কলম,ওয়েব ডেস্ক: বিজয়া দশমীতেও কলকাতাকে ভাসাল বৃষ্টি। বৃষ্টির মধ্যেই চলল নিরঞ্জন পর্ব। মঙ্গলবার দুপুর থেকেই আকাশ কালো করে মেঘ আসে। আর তারপর নামে বৃষ্টি।
এখন দিনে কয়েক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। উৎসবের আনন্দ অনেকটাই ফিকে এই বৃষ্টিতে৷আরও পড়ুন:
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ছিল নবমীর দিন থেকে বৃষ্টিতে ভাসবে কলকাতা ও তার আশপাশের জেলা। মঙ্গলবারের সকালটা ছিল রোদ ঝলমলে। কিন্তু দুপুরের পর থেকেই ঘনিয়ে আসে মেঘ। বিকেলের পর থেকেই দক্ষিণ কলকাতার যাদবপুর সংলগ্ন এলাকা, যাদবপুর, বাবুঘাট ও আরও কয়েকটি এলাকায় স্বল্প সময়ের জন্য হলেও বেশ ভারী বৃষ্টি হয়।