আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক :দেশের সবচেয়ে নিরাপদতম এবং সুরক্ষিত শহরের স্বীকৃতি পেল কলকাতা। সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত সমীক্ষার ফলে এমনটাই জানানো হয়েছে। অপরাধের শীর্ষে রয়েছে দিল্লি।
আরও পড়ুন:
এনসিআরবি তাদের রিপোর্টে আরও বলেছে সার্বিক শতাংশের হিসেবেও কলকাতা অপরাধের হার অনেকটাই কম।
আরও পড়ুন:
এনসিআরবির রিপোর্ট বলছে বেশকিছু বিষয়ের ওপর সমীক্ষা করেই এই ফলাফল প্রকাশ করা হয়।
কি কি দেখা হয়, দেখা হয় সেই শহরে স্হানীয় আইন কিভাবে প্রযুক্ত হচ্ছে, গুরুতর অপরাধের হার কতটা, নারী নির্যাতন, বধূ হত্যার কত শতাংশ সংঘটিত হল। এইসব প্যারামিটার খতিয়ে দেখার পর তবেই একটা শহরকে দেশের নিরাপদতম এবং সুরক্ষিত শহরের স্বীকৃতি দেওয়া হয়। দেশের অন্যান্য শহরগুলির তুলনায় যাচাই করা হয় অপরাধের মাত্রাও।আরও পড়ুন:
এখন দেখে নেওয়া যাক কলকাতার রেটিং কিভাবে শীর্ষে এল।
আরও পড়ুন:
গুরুতর অপরাধের হার
আরও পড়ুন:
এনসিআরবি রেকর্ড জানিয়েছে, প্রতি লাখ জনসংখ্যা অনুযায়ী, গুরুতর অপরাধের ক্ষেত্রে কলকাতার অপরাধের হার মাত্র ৯২.৬।
সেখানে দিল্লিতে অপরাধের হার ১৭৭১.৭, যা কলকাতার থেকে ১৯ গুণেরও বেশি। গুজরাতের আমেদাবাদে গুরুতর অপরাধের হার ৩৮৮.৩, সুরাতে ৭০০, উত্তরপ্রদেশের লখনউয়ে ৪৮৮.৬, কানপুরে ২৪৭.৮, রাজস্থানের জয়পুরে ৭৫৯.৫, মুম্বইয়ে ৩৪৫.৯, চেন্নাইয়ে ৫২৯.৯, হায়দরাবাদে ২৩১.৭।আরও পড়ুন:
খুনের হার
আরও পড়ুন:
২০২১ সালে কলকাতায় ৪৫টি খুনের ঘটনা ঘটে। সেখানে দিল্লিতে ৪৭২, লখনউয়ে ১০৪ জন, মুম্বইয়ে ১৬৪ জন, চেন্নাইয়ে ১৬৪ জন, জয়পুরে ১১৮ জন খুন হন।
আরও পড়ুন:
ইউএপিএ ধারায় মামলা
আরও পড়ুন:
এই তালিকায় শীর্ষে আছে জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীরে গত একবছরে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে মোট তিনশো জনের বিরুদ্ধে।