২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাবালিকা ধর্ষণে দেশে শীর্ষ গোয়া, এনসিআরবি’র রিপোর্টে অস্বস্তিতে বিজেপি

পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের রিপোর্টেই অস্বস্তিতে গেরুয়া শিবির। সম্প্রতি প্রকাশ পেয়েছে ২০২২ সালের ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’র রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্য গোয়ায় সবথেকে বেশি নাবালিকাদের ধর্ষণ করা হয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে গোয়াতে ৭৫টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। আর তার মধ্যে ৫৭ জনই ১৮ বছরের নীচে। নাবালিকা ধর্ষণে দেশে শীর্ষ স্থানে উঠে এসেছে গোয়া। এনসিআরবি’র এই রিপোর্টেই অস্বস্তিতে পড়েছে বিজেপি।

এনসিআরবি’র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গোয়া পুলিশ ৩৭৬ ধারায় ৫৭টি এফআইআর নথিভুক্ত করেছিল। কিন্তু পরিসংখ্যানে দেখা গিয়েছে, ৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। টাইমস অফ ইন্ডিয়া’র খবর অনুযায়ী, ২০২২ সালে যত ধর্ষণের ঘটনা হয়েছিল গোয়াতে তার মধ্যে ৭৬ শতাংশই নাবালিকা নির্যাতনের ঘটনা। অন্যদিকে, সাইবার অপরাধও ক্রমশ বাড়ছে গোয়ায়। ২০২০-২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ সাইবার অপরাধের ঘটনা ঘটেছে ২০২২ এ।

আরও পড়ুন: NCRB Report: অপরাধে এক নম্বরে রাজস্থান

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাবালিকা ধর্ষণে দেশে শীর্ষ গোয়া, এনসিআরবি’র রিপোর্টে অস্বস্তিতে বিজেপি

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার