০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭ মাসের বেতন না পেয়ে, বিষ খেলেন ৭ জন শ্রমিক

পুবের কলম, ওয়েব ডেস্ক: টানা ৭ মাস বেতন দেয়নি মালিক। আর্থিক অনটনের বোঝা আর টানতে না পেরে একসঙ্গে একই কোম্পানীর সাতজন শ্রমিক বেছে নিলেন আত্মহত্যার পথ। একসঙ্গে বিষ খেলেন সাতজন সহকর্মী। তাদেরকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তড়িঘড়ি চিকিৎসার শুরু করা হয়। আপাতত তাঁরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইন্দোরের একটি প্রাইভেট কোম্পানীতে। সেখানকার পুলিশ আধিকারিক অজয় সিং কুশওয়াহা জানিয়েছেন, অত্মহত্যার চেষ্টা করা ওই ৭ জন শ্রমিককে ৭ মাস ধরে বেতন দেওয়া হয়নি। সেই কষ্ট থেকেই তারা এমন পথ বেছে নিয়েছে। মডিউলার কিচেনের জন্য ব্যবহৃত কাঁচা মাল তৈরি করে ওই কোম্পানী। ওই ৭জন শ্রমিককে বেতন না দিয়ে সম্প্রতি কোম্পানীর বনগঙ্গার ফ্যাক্টরিতে বদলি করে দেওয়া হয়। এর™র তারা ক্ষোভে ফেটে পড়ে এই পথ বেছে নেন বলে জানিয়েছেন অন্য এক শ্রমিক অনিল নিগম।

আরও পড়ুন: “এটিই কি স্মার্ট সিটির নমুনা?” ইন্দোরে বিষ জলে মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের

এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এন সি আর বি) এর তথ্যেও বলা হয়েছিল, ২০২১ সালে গোটা দেশে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে। সেবছর ১৪ হাজারের বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছিল শুধু মধ্যপ্রদেশেই। আর এই আত্মহত্যাকারীদের বেশিরভাগই শ্রমিক। এই ঘটনা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভালো নেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শ্রমিকরা।

আরও পড়ুন: দূষিত জল পান করে ইন্দোরে মৃত ৭, বরখাস্ত দুই আধিকারিক; চাকরি গেল পিএইচই ইঞ্জিনিয়ারের

আরও পড়ুন: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত
সর্বধিক পাঠিত

দেরাদুনে বাস খাদে, ৩ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭ মাসের বেতন না পেয়ে, বিষ খেলেন ৭ জন শ্রমিক

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার