০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুপুরে শ্রমিকদের সুরক্ষায় আরবে নয়া সিদ্ধান্ত

পুবের কলম,ওয়েবডেস্ক: শ্রমিকদের সূর্যের নিচে কাজ করা নিষিদ্ধ করল সউদি আরব। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গ্রীষ্মের মাসগুলোতে দিনের কিছু নির্দিষ্ট ঘণ্টায় এ নিয়ম মানা হবে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতি থেকে এ সিদ্ধান্ত জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সউদি আরবে শ্রমিকরা দুপুরের শুরু থেকে ৩টে পর্যন্ত কাজ করা থেকে বিরত থাকবেন। বেসরকারি সেক্টরে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা, স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ, স্বাস্থ্যকর ও নিরাপদ কাজের পরিবেশ প্রদান করতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ট্রাম রক্ষায় বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ হাইকোর্টের

কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সিদ্ধান্তটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রক। এর ফলে উন্নতি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেছে।  এদিকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতেও একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করেছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রক ঘোষণা করেছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের নিচে শ্রমিকদের জন্য কাজ করা নিষিদ্ধ।

আরও পড়ুন: হজযাত্রীদের সেবায়  ২২ হাজার নয়া কর্মী

আরও পড়ুন: ‘১২ ঘণ্টা নয়, কাজ করতে হবে ৮ ঘন্টা’, মে দিবসে শ্রমিকদের স্বস্তির বার্তা তামিলনাড়ু সরকারের
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুপুরে শ্রমিকদের সুরক্ষায় আরবে নয়া সিদ্ধান্ত

আপডেট : ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার