মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ সউদি আরব। এই দেশের পূর্বাঞ্চলে অবস্থিত দুই পবিত্র নগরী মক্কা এবং মদিনা। গত বছর ডিসেম্বর মাসে মধ্যপ্রাচ্যের এই দেশে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল, যা চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়েছিল। আর এই বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলো ছেয়ে গেছে সবুজে। সবুজ গাছ, ঘাস ও লতাপাতায় ছেয়ে যাওয়া পাহাড়গুলোর দৃশ্য স্পষ্ট দেখা গিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট থেকেও।
আরও পড়ুন:
সবুজে ছেয়ে যাওয়া মক্কা নগরীর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হু-হু করে তা ভাইরাল হতে শুরু করে। সবুজে ছেয়ে যাওয়া পাহাড়গুলোর ছবি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার অনেকে সেই ছবি শেয়ার করে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন।
কারণ হাদিসের আলোকে কিয়ামতের যেসব আলামত ভবিষ্যতে দেখা দিতে পারে তার মধ্যে একটি হল, আরব ভূমি ঝর্না ও সবুজ ঘাসে পূর্ণ হয়ে যাওয়া।আরও পড়ুন:

এই প্রসঙ্গে এক নেটিজেন লেখেন, আল্লাহু আকবার! অবিশ্বাস্য হলেও সত্য যে, সউদি আরবের কালচে পাহাড় আর ধূ ধূ শুষ্ক মরুভূমি অল্প কিছুদিনের ভারী বর্ষণে সবুজে ছেয়ে গেছে। আরবের প্রাকৃতিক সৌন্দর্য দেখে হাদিসের ভাষ্য মনে পড়ে যায়, ‘ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আরব ভূমি গাছপালা ও নদী-নালায় পূর্ণ হবে’। সুবহানাল্লাহ! হাদিসের বাস্তব নমুনাই যেন আল্লাহ্ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন।

আরেকজন লিখেছেন, সউদি আরবের পবিত্র নগরী মক্কার আশপাশের পাহাড়গুলো সব সময়ই ছিল শুষ্ক, বিরান। একটানা বৃষ্টিতে হঠাৎই সবুজ হয়ে উঠেছে মক্কা নগরী।
রুক্ষ পাহাড় ছেয়ে গেছে মনোরম সবুজ রঙে। দেখতে খুব ভাল লাগলেও অনেকেই বলছেন, এই ঘটনা জানান দিচ্ছে, কিয়ামত অতি সন্নিকটে।
কেউ কেউ মনে করছেন, সউদির যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পশ্চিমা আধুনিকতা প্রীতির কারণে নিজের ঐতিহ্য হারাতে বসেছে নবীর শহর। আধুনিকতার নামে পাশ্চাত্যের সংস্কৃতি দিয়ে ইসলামের আধ্যাত্মিক ও ঐতিহ্যমণ্ডিত সৌন্দর্যে আঘাত করতে চাইছেন যুবরাজ। তার জেরেই কি এমন আলামত দেখছেন আরববাসী?
আরও পড়ুন:

কেউ কেউ বলছেন, কেয়ামত কখন হবে তা একমাত্র মহান আল্লাহ্তায়ালা জানেন। তবে কয়েক মাস আগে সউদি আরবে প্রচণ্ড খরা দেখা দিয়েছিল। রাজদরবার থেকে সমগ্র দেশজুড়ে জারি করা হয়েছিল এক বিশেষ নির্দেশনা।
বলা হয়েছিল, বৃষ্টির আশায় দেশের সকল মসজিদে যেন, ইশতেকার নামায পড়ে আল্লাহর কাছে দোয়া করা হয়। সউদি আরবের বিভিন্ন মসজিদে এই নামায পড়ার পর নামে প্রবল বৃষ্টি। এতেই রুক্ষ পাহাড় বদলে যায় সবুজে।আরও পড়ুন:
আরবে তৃণলতা গজানো সম্পর্কে দু’টি হাদিস
১ হযরত আবু হুরায়রাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘কিয়ামাত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনও ব্যক্তি সম্পদের যাকাত নিয়ে ঘুরবে। কিন্তু নেওয়ার মতো লোক পাবে না। আরবের মাঠ-ঘাট তখন চারণভূমি ও নদী-নালায় পরিণত হবে।’ (সহিহ্ মুসলিম, হাদিস নং ২২২৯)।
আরও পড়ুন:

২ দ্বিতীয় হাদিসে তাবুকের যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সা. তাবুক সম্পর্কে হযরত মুয়াজ ইবনে জাবাল রা.-কে বলেছিলেন, ‘হে মুয়াজ! তোমার আয়ু যদি দীর্ঘ হয়, তবে শীঘ্রই তুমি এই স্থান বসতি ও উদ্যানে ভরা দেখতে পাবে।’ (মুসলিম)
আরও পড়ুন:
https://twitter.com/ArabiaWeatherSA/status/1609981917012660231?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1609981917012660231%7Ctwgr%5E5867413f4b0d9c7bc5d31cafaa141f6848ed5e9c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Foutlookbangla.com%2F2023%2F01%2F08%2Fe0a6b8e0a6ace0a781e0a69ce0a787-e0a69be0a787e0a6afe0a6bce0a787-e0a697e0a787e0a69be0a787-e0a6aee0a695e0a78de0a695e0a6bee0a6b0-e0a6aa%2F