০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবার ছাত্র মৃত্যু আইআইটি দিল্লিতে

পুবের কলম ওয়েব ডেস্ক: একের পর এক ছাত্র মৃত্যুর সাক্ষী থাকছে দেশের আইআইটিগুলি। গত বছরই আইআইটি দিল্লিতে অনিল কুমার নামে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার আবারও আইআইটি দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে সঞ্জয় নেরকার (২৪) নামে এক এম টেক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দ্রোণাচার্য হস্টেলের ৭৫৭ নম্বর ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোকজন ফোনে না পেয়ে সঞ্জয়ের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে। তারা গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। দেহের ময়নাতদন্তের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল অভিভাবকদের। এনসিআরবি এর তথ্য অনুযায়ী দেশে শুধু ২০২৩ সালে পড়ুয়া আত্মহত্যা বেড়েছে ৭০ শতাংশ। একদিকে কোটায় যেমন বাড়ছে পড়ুয়াদের আত্মহননের প্রবণতা তেমনি পড়ুয়াদের আত্মহত্যা বাড়ছে দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইটিগুলিতেও।

আরও পড়ুন: ৭ মাসের বেতন না পেয়ে, বিষ খেলেন ৭ জন শ্রমিক

সর্বধিক পাঠিত

লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবার ছাত্র মৃত্যু আইআইটি দিল্লিতে

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার