পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্দোরের ভাগীরথপুরায় দূষিত পানীয় জল পানের ফলে মৃত্যুর ঘটনায় শোকাতপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করার পর তিনি বর্তমান 'স্মার্ট সিটি' মডেলের কড়া সমালোচনা করেন। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, "আমি এই মাত্র ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করলাম। আমাদের বলা হয়েছিল দেশকে নাকি 'স্মার্ট সিটি' দেওয়া হবে। কিন্তু এটিই কি স্মার্ট সিটির সেই নতুন মডেল?
যেখানে পানীয় জলের কোনো সুরাহা নেই এবং সাধারণ মানুষকে উল্টে ভয় দেখানো হচ্ছে! ইন্দোরের মানুষ স্বচ্ছ জল পাচ্ছেন না, দূষিত জল খেয়ে মানুষের মৃত্যু হচ্ছে। এই চিত্র শুধু ইন্দোরের নয়, দেশের অনেক শহরেরই একই অবস্থা।" তিনি আরও যোগ করেন, "মানুষকে পরিচ্ছন্ন জল দেওয়া এবং দূষণ নিয়ন্ত্রণ করা সরকারের প্রাথমিক দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ।"পরিবারগুলোর সঙ্গে দেখা করার সময় তাঁকে বাধা দেওয়া হয়েছিল কি না, এই প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা স্পষ্ট জানান, "আমাকে বাধা দেওয়া হয়নি। তবে একে আমি রাজনীতি হিসেবে দেখি না। আমি বিরোধী দলনেতা। এখানে মানুষের মৃত্যু হয়েছে, তাঁরা পরিচ্ছন্ন জল পাচ্ছেন না। তাঁদের এই সমস্যাগুলো তুলে ধরাই আমার কাজ এবং দায়িত্ব। আমি তাঁদের সাহায্য করতে এবং তাঁদের পাশে দাঁড়াতে এসেছি। আপনারা একে যা খুশি বলতে পারেন—রাজনীতি বলতে চাইলে তা-ও বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না।"এটিই কি স্মার্ট সিটির নমুনা?" ইন্দোরে বিষ জলে মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৪
আরও খবর
যন্তর মন্তরে পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগ, অমিত শাহকে চিঠি লিখে জবাবদিহি চাইলেন রাহুল গান্ধী
ধর্মেন্দ্র প্রধানকে অন্য মন্ত্রক দেওয়া হলে 'কোনোভাবেই মানব না': মোদি সরকারকে হুঁশিয়ারি রাহুল গান্ধির
"শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস হয় কীভাবে?" ডিইউ ও জেএনইউ-এর নির্দেশিকা নিয়ে তোপ রাহুল গান্ধির
অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ চাই: মোদি সরকারের কাছে ৫ দফা দাবি রাহুল গান্ধির
প্রধানমন্ত্রীর আবাসের সামনে ধর্না, পুলিশি আর্জি উপেক্ষা করতেই আটক রাহুল-অখিলেশ সহ বিরোধী নেতারা
প্রধানমন্ত্রীর আবাসের সামনে ধর্না, পুলিশি আর্জি উপেক্ষা করতেই আটক রাহুল-অখিলেশ সহ বিরোধী নেতারা
"পড়ুয়াদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে": সংসদে সরব রাহুল গান্ধি
"পড়ুয়াদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে": সংসদে সরব রাহুল গান্ধি
নিট পরীক্ষার সেন্টার আবুধাবি: "পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলা বন্ধ হোক", কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির
নিট পরীক্ষার সেন্টার আবুধাবি: "পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলা বন্ধ হোক", কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির
‘সব বিষ নিজে পান করে জোটকে এক রাখব’: শিবের উপমা টেনে বিরোধীদের বার্তা রাহুলের
‘সব বিষ নিজে পান করে জোটকে এক রাখব’: শিবের উপমা টেনে বিরোধীদের বার্তা রাহুলের
মূল্যস্ফীতির মানব: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে কটাক্ষ রাহুল গান্ধির
মূল্যস্ফীতির মানব: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে কটাক্ষ রাহুল গান্ধির
‘অমৃত কাল বিষ কালে পরিণত হয়েছে’: নিট বাতিল নিয়ে মোদিকে সরকারকে আক্রমণ রাহুল গান্ধির
‘অমৃত কাল বিষ কালে পরিণত হয়েছে’: নিট বাতিল নিয়ে মোদিকে সরকারকে আক্রমণ রাহুল গান্ধির
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র