পুবের কলম প্রতিবেদক: কলকাতার সঙ্গে এবার আকাশ পথে জুড়লো অযোধ্যা। কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত আকাশ পথে সরাসরি বিমান পরিষেবা শুরু হল। বুধবার কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অযোধ্যা পর্যন্ত বিমান পরিষেবার উদ্বোধন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে অযোধ্যাগামী প্রথম বিমানের উড়ান যাত্রা শুরু হয় দুপুর ১২টা ৪৫ মিনিটে। বুধবার উদ্বোধনী বিমান যাত্রায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার প্রথম বিমানের টিকিট দেওয়া হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে।