পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
আরও পড়ুন:
অটল বিহারীর জমানায় তিনি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে বালিগঞ্জে নিজের বাসভবনেই প্রয়াত হন তিনি। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি। কৃষ্ণনগরের প্রাক্তন বিজেপি সাংসদ।
সত্যব্রত মুখোপাধ্যায়, জুলু মুখোপাধ্যায় নামেও পরিচিত ছিলেন তিনি। তাঁর পুত্র এস এন মুখোপাধ্যায় বর্তমানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।আরও পড়ুন:
বেশ কিছুদিন ধরেই বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।
আরও পড়ুন:
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বঙ্গ রাজনীতিতে। যে সময় বঙ্গ বিজেপির সেভাবে কিছুই ছিল না সেসময় সাংসদ নির্বাচিত হন তিনি। দলের দুঃসময়ে রাজ্য সভাপতিও ছিলেন।
২০০৮ সাল পর্যন্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন তিনি। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি আইনজীবী হিসাবেও খ্যাতি ছিল তাঁর।আরও পড়ুন:
বিজেপির টিকিটে সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ সালে নির্বাচিত হন। ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভার সদস্য হন। কেন্দ্রীয় সরকাররের রাসায়নিক-সার মন্ত্রী ছিলেন তিনি। পরে তাঁর হাতে শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়।
২০০৮ সালে এই রাজ্যে বিজেপির সভাপতি হয়েছিলেন তিনি। তবে ২০০৯ সালের পর থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান।আরও পড়ুন:
১৯৩২ সালের ৮ মে সিলেট (এখন বাংলাদেশ)-এ জন্ম হয়েছিল সত্যব্রতের। সেখান থেকে চলে আসেন নদিয়ার কালীগঞ্জের পাগলাচণ্ডী গ্রামে। পরে আইনের পেশাকে বেছে নেন তিনি। পরে সক্রিয় রাজনীতিতে আসেন।