পুবের কলম প্রতিবেদক: প্রয়াত রামপিয়ারী রাম। তিনি কলকাতা পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন। বর্তমানে তিনি ৭৯ ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র পরিষদ (শহুরে রোজগার যোজনা বিভাগ)। গত এক সপ্তাহ ধরেই অসুস্থতাজনিক কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান নেতা।
আরও পড়ুন:
২০১১ সাল পর্যন্ত ৬ বারের বিধায়ক ছিলেন তিনি। প্রথমে কবিতীর্থ বিধানসভা এবং পরবর্তীকালে তা হয় বন্দর বিধানসভা। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর। গত সোমবার শেষ শ্বাসকষ্ট বাড়ে এবং বুকে সংক্রমণ দেখা দেয়। এই অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ৮২ বছর।আরও পড়ুন:
গার্ডেনরিচ এলাকার বর্ষীয়ান তৃণমূল নেতা রাম পেয়ারি রাম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত এক সপ্তাহ ধরে এক বেসরকারি (কোঠারি) হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ তিনি মারা যান। কলকাতা পুরসভার ইতিহাসে তিনি ছিলেন সব থেকে বেশি সময়কাল ধরে কাজ করে যাওয়া কাউন্সিলার। চলতি সময়কাল ধরে তিনি টানা ১১ বার কাউন্সিলার নির্বাচিত হন