পুবের কলম প্রতিবেদক: সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসুচির পাশাপাশি সড়ক নিরাপত্তাকে গুরুত্ব দিতে রাজ্যজুড়েই পুলিশ একাধিক পদক্ষেপ নিয়ে থাকে। কলকাতা শহরের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ।পথ নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে সামিল হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। বিশেষ করে বিভিন্ন উৎসব ছাড়াও পুজোর দিনগুলিতে বাইক বাহিনীর বেপরোয়া তাণ্ডব, হেলমেটবিহীন বাইকচালকদের দাপাদাপি কমাতে, নেশাগ্রস্থ অবস্থায় বাইক চালানো, এবং বে-আইনি বাইক পার্কিং নিয়ে একাধিক অভিযোগ জমা পড়তো কলকাতা পুলিশের কাছে।চলতি বছর বেপরোয়া বাইক আরোহীদের দাপাদাপি রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীতকুমার গোয়েল।
আরও পড়ুন:
এমনকী দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতা পুলিশের আওতায় থাকা প্রায় সাড়ে তেরোশো পুজো কমিটির সঙ্গে বৈঠকও করে কলকাতা পুলিশ। সেই বৈঠকেই বাইক আরোহীদের উপর বিশেষ নজরদারির পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
এবছর পুজোর দিনগুলিতে রাস্তায় যান নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সামাল দিয়ে প্রশংসা কুড়িয়েছে কলকাতা পুলিশ। হেলমেটবিহীন বাইকচালক এবং মদ্যপ বাইক আরোহীদের উপর কলকাতা পুলিশের কড়া নজরদারির ফলও হাতেনাতে পেয়েছেন শহরের বাসিন্দারা।
আরও পড়ুন:
কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিন থেকে জানা গিয়েছে, হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে গত ২০২২ সালে চার লক্ষ উনত্রিশ হাজার নয়শো ত্রিশ জন বাইক আরোহীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন:
অন্যদিকে ওই বছরেই রাস্তার ট্রাফিক সিগনাল অমান্য করার জন্য তিন লক্ষ চার হাজার সাতশো ছিয়াত্তরটি গাড়ির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।