পুবের কলম,ওয়েবডেস্ক: প্রেমে প্রত্যাখ্যান।মায়ের সামনেই কিশোরীকে খুন যুবকের। সাহায্যের আর্জি জানিয়েও এগিয়ে এল না কেউ।অবশেষে মায়ের সামনে ছটফট করতে করতে প্রাণ গেল মেয়ের।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে।

পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরীর বয়স ১২। এদিন তাঁর মায়ের সঙ্গে কোচিং থেকে ফিরছিলেন তারা। তখনই বছর ২০-এর এক যুবক তার বারির সামনেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করে ওই কিশোরীকে। যুবকের নাম আদিত্য কাম্বলে। সূত্রের খবর, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এই  সিদ্ধান্ত নিয়েছিল ওই যুবক।
ওই কিশোরীর মা ক্রমাগত সাহায্যের জন্য চিৎকার করছিলেন। অনেক পরে প্রতিবেশীরা ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু  হয়েছে। কিশোরীকে ছুরি দিয়ে কোপানোর পর, ওই যুবক নিজেও ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই মুহূর্তে হাসপাতালে রয়েছে সে।