পুবের কলম ওয়েবডেস্ক : আদিবাসী সম্প্রদায়ের সম্মানে এবং ভগবান বিরসা মুন্ডার স্মৃতিতে ১৫ নভেম্বর 'জনজাতি গৌরব দিবস' পালন করতে চলেছে মধ্যপ্রদেশের সরকার। এই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে ১ ঘণ্টা ১৫ মিনিট থাকবেন তিনি। ওদিনের মধ্যপ্রদেশ সফরটাই সাকুল্যে ৪ ঘণ্টার হতে চলেছে তাঁর।
এইটুকু সময়ের জন্য রাজ্য সরকার খরচ করতে চলেছে ২৩ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ।আরও পড়ুন:
মধ্যপ্রদেশ তার আদিবাসী যোদ্ধাদের বীরত্বগাথা উদযাপন করছে। সেই উপলক্ষে তিনি যেখানে যাবেন৷ প্রধানমন্ত্রী রাজধানী ভোপালে চার ঘন্টা থাকবেন৷ তার জন্য সরকারের খরচের বহর শুনলে চোখ কপালে উঠতে বাধ্য৷বিজেপি মুনুবাদী দল। তারা আদিবাসীদের সম্মান তো করেই না, বরং নিগ্রহ করে।
এমনটাও রাজনৈতিকমহলে চেনা কথা। যদিও বিজেপি তা অস্বীকার করার চেষ্টার কসুর করে না।আরও পড়ুন:
মোদির জন্য পাঁচটি গম্বুজ তৈরি করা হচ্ছে, সাজানো হচ্ছে বড় বড় তাঁবু। রাজ্য সরকার এই ইভেন্টের জন্য ২৩ কোটি টাকারও বেশি ব্যয় করছে৷ যার মধ্যে ১৩ কোটি টাকা শুধুমাত্র জাম্বরি ময়দানে অনুষ্ঠিতব্য প্রোগ্রামে লোকেদের পরিবহণ, থাকা-খাওয়ার জন্য ব্যয় করা হবে। ৯ কোটি টাকা দিয়ে ডেকরেশন করা হচ্ছে বৃহৎ ময়দানের৷
আরও পড়ুন:
কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে জনজাতি গৌরব দিবসের অংশ হিসাবে বিরসা মুন্ডা এবং অন্যান্য উপজাতীয় স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে স্মরণ করার জন্য ১৫ থেকে ২২ নভেম্বর জাতীয়ভাবে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাম্বরি ময়দানে বসে দুই লাখ আদিবাসী মোদির অনুষ্ঠান দেখতে পাবে এবং পুরো স্থানটি উপজাতীয় শিল্প এবং উপজাতীয় কিংবদন্তির ছবি দিয়ে সজ্জিত করা হচ্ছে।