প্রকাশিত হলো এবারের মাধ্যমিক ফল। মেধা তালিকায় জেলার জয়জয়কার থাকলেও কলকাতা থেকে কেউ স্থান পায়নি। পাশের হারের নিরিখে সবার উপরে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় কলকাতা এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এবছর মাধ্যমিক পরীক্ষার পাশের হার ৮৬.১৫ শতাংশ।
মোট ১৬টি জেলা থেকে প্রথম দশ জনের তালিকায় স্থান পেয়েছে ১১৮ জন শিক্ষার্থী। শুক্রবার বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক ফল জানা যাচ্ছে।আরও পড়ুন:
এবারের মাধ্যমিক ফল অনুযায়ী, প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরাণী গার্লস হাইস্কুলের এই মেধাবী ছাত্রী মোট ৬৯৭ নম্বর পেয়েছে। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে শুভম পাল ও রিফত হাসান সরকার, তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।
তৃতীয় স্থানে রয়েছে সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল এবং সারওয়ার ইমতিয়াজ। চতুর্থ স্থানে রয়েছে সমাদৃতা সেন ও অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছে শুভজিৎ দে ও অরিজিৎ মণ্ডল। এছাড়া ষষ্ঠ স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বাড়ুই ও সৌম্যজিৎ দাস।আরও পড়ুন:
যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জনকারী রিফত হাসান সরকার এবং শুভম পাল ৬৯১ নম্বর পেয়ে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
একইভাবে সারওয়ার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক এবং অর্ক মণ্ডল ৬৯০ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৫ দিনের মাথায় আজ মাধ্যমিক ফল প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাচ্ছে।আরও পড়ুন:
ফল জানার জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা কোড ব্যবহার করতে হবে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘West Bengal Board of Secondary Exam Results 2023’ লিঙ্কে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলবে। সেখানে নির্ধারিত স্থানে রোল নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা কোড লিখে সাবমিট করলেই মাধ্যমিক ফল স্ক্রিনে ভেসে উঠবে।