পুবের কলম ওয়েব, ডেস্ক: মহাজুটি নাকি মহা বিকাশ আঘাড়ি- কোন 'মহা'জোট মহারাষ্ট্রে করবে বাজিমাত ? অপেক্ষা কয়েক ঘন্টার। এখন ভোটগণনা চলছে মহারাষ্ট্রে। যে রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ২৮৮। আর ম্যাজিক ফিগার হল ১৪৫। সারা দেশের নজর এই মারাঠাভূমে বিধানসভার ফলাফলের দিকে। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মহাজুটি জোট অনেকটা এগিয়ে রয়েছে ।
আরও পড়ুন:
মহারাষ্ট্রে বিজেপির ‘মহাজুটি’ অনেকটা এগিয়ে গিয়েছে। পেরিয়ে গিয়েছে ম্যাজিক ফিগার। ২৮৮টি আসনের মধ্যে ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে তারা। ‘ইন্ডিয়া’ এগিয়ে প্রায় ৭০টি আসনে।