পুবের কলম প্রতিবেদক: আগামী ২৯ জুন ভারত ও বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালিত হতে চলেছে ত্যাগের উৎসব ঈদুজ্জোহা। আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এর আগেই ভারত ও বাংলাদেশ উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়াব এûকমাত্র ট্রেন মিতালি এক্সপ্রেস ঈদের সময় বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:
ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় রেল মন্ত্রক।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বন্ধ থাকবে।আরও পড়ুন:
আগামী ২৩, ২৫, ২৭ ও ৩০ জুন এবং ২ জুলাই বন্ধ থাকবে ১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ২৪, ২৬ ও ২৮ জুন ও ১ এবং ৩ জুলাই। পাশাপাশি আগামী ২৩, ২৭ ও ৩০ জুন বন্ধ থাকবে ১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। ১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৪ ও ২৮ জুন এবং ১ জুলাই বন্ধ থাকবে।
২৯ জুন বন্ধ থাকবে ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বন্ধ থাকবে ২৯ জুন।আরও পড়ুন:
৩ জুলাইয়ের পর থেকে আবার পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। ঈদ উপলক্ষ্যে য়ারা কলকাতা কিংবা বাংলাদেশ ভ্রমণে আগ্রহী তাদের এই সময়ের মধ্যে নিজ দেশে ফিরতে হবে। নইলে সাময়িক সমস্যার মধ্যে পড়তে পারেন যাত্রীরা।
আরও পড়ুন: