পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে অবশেষে লোকভবনের চা-চক্রে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় তিনি লোকভবনে পৌঁছন। গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের উদ্দেশে জানান, কোনও বৈঠক বা আলোচনা নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।

 

রাজ্যপাল রবির সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ঈদের সন্ধ্যায় লোকভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। জানালেন, কোনও অ্যাজেন্ডা নেই। নিতান্তই আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন তিনি। এর মধ্যে কোনও বিশেষ কারণ নেই।