০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোতে নিজের নতুন গানের অ্যালবাম ও জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ছবিঃ খালিদুর রহিম

পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার মোড়ক উন্মোচন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবের গান “ টাকডুমাডুম” এবং জাগো বাংলার উৎসব সংখ্যার। “বাংলার গান, উৎসবের গান” নামে অ্যালবামটিতে নিজেই গেয়েছেন তিনি। কথা, সুর এবং গেয়েছেনও  স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুলমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে এইদিন নাম না করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির আক্রমণ করেন বিজেপিকে।

আরও পড়ুন: হিমন্তের উগ্র ভাষণ কলকাতায় সাড়া জাগাতে ব্যর্থ

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিজ্ঞপ্তি জারি, সহায়ক মূল্যে ১১ লক্ষ টন আলু কিনবে রাজ্য

তিনি বলেন “আমাদের সবাই খারাপ। ওরা একা ভাল। এক সময় দিল্লিতে গিয়ে লজ্জা হতো। বাংলাকে বদনাম করাই একদল লোকের কাজ। বাংলার বদনাম করলে, এখানকার মানুষকে অসম্মান করলে আমার রাগ হয়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু কর্মকাণ্ড থাকেই। কিন্তু আজকাল একটি ছবি বেরোলেও সমালোচনার ঝড় ওঠে। আমরা কি এই সংস্কৃতির অবক্ষয়ে দাঁড়িয়ে রয়েছি! আমাদের সংস্কৃত তো মাথা উঁচু করে চলা, গর্ব করে চলা”।এইদিন মুখ্যমন্ত্রী রাজ্যে ৩৪ বছর ক্ষমতায় থাকা বাম সরকারকেও তীব্র আক্রমণ  করেন। এইদিন মুখ্যমন্ত্রী বলেন কেউ ধোয়া তুলসীপাতা নয়। দিল্লির লাড্ডু খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন।

আরও পড়ুন: তালিকায় ভুতুড়ে ভোটার নজরদারিতে কমিটি গড়লেন মমতা

উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া “বাংলার গান, উৎসবের গান”  অ্যালবামে গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, মনোময়, জিৎ গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সি, বাবুল সুপ্রিয়। জাগো বাংলার প্রচ্ছদও এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এইদিন উপস্থিত ছিলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়, শুভাপ্রসন্ন, নৃসিংপ্রসাদ ভাদুড়ী, ইন্দ্রনীল সেন প্রমুখ।

সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোতে নিজের নতুন গানের অ্যালবাম ও জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার