পুবের কলম, ওয়েবডেস্ক: ‘ইসকন কসাইদের কাছে গরু বিক্রি করে’ সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন মানেকা গান্ধী। তাঁর এই মন্তব্যের জেরে কার্যত সমালোচনার ঝড় উঠেছিল দেশে। বিজেপি সাংসদের বক্তব্য ঘিরে গত কয়েকদিন ধরেই জোর চর্চা শুরু হয়েছিল দেশের রাজনীতিতে। এবার মানেকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামল ইসকন।

বিজেপি সাংসদ মানেকা গান্ধিকে ১০০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠাল ইসকন কর্তৃপক্ষ। তাঁর বিতর্কিত মন্তব্যের জেরেই এই নোটিশ পাঠানো হয়েছে।