পুবের কলম ওয়েবডেস্ক, পাথরপ্রতিমা: নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে প্রায় ৯ টন সামুদ্রিক মাছ-সহ একটি ট্রলার আটক করল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার স্থানীয় মৎস্যজীবীরা। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উপকূলবর্তী এলাকায়। আটক ট্রলারটি পুলিশ-প্রশাসনের হাতে তুলে দেন স্থানীয়রা। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার মাছের প্রজননের স্বার্থে ১৫ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময় মাছেদের ডিম পাড়ার ও সংখ্যাবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ী গোপনে মাছ ধরায় লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ।আরও পড়ুন:
রবিবার সকালে উপকূলে নজরদারির সময় একদল মৎস্যজীবী সমুদ্রে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করেন, যার মধ্যে ছিল প্রায় ৯ টন সামুদ্রিক মাছ। ট্রলারে থাকা মৎস্যজীবীদের সঙ্গে তর্কাতর্কির পর খবর যায় পাথরপ্রতিমা থানায়। পুলিশ এসে ট্রলার এবং মাছ-সহ অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, সরকার যখন নিষেধাজ্ঞা জারি করেছে, তখন তা মানা সকলের কর্তব্য, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে এই নির্দেশিকা লঙ্ঘন করছেন।
আরও পড়ুন:
মৎস্যজীবী সংগঠনের সদস্য বিজন মাইনি বলেন, ‘প্রতি বছরই কয়েকটি ট্রলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরছে। প্রশাসনকে এবার কঠোর পদক্ষেপ নিতে হবে।’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
পাথরপ্রতিমার স্থানীয় এক মৎস্যজীবী বলেন, ‘‘সরকার যখন মাছেদের বংশবৃদ্ধির কথা মাথায় রেখে নিষেধাজ্ঞা জারি করেছে, তখন এই ধরনের অবৈধ কার্যকলাপ রুখে দেওয়াই আমাদের কর্তব্য। আমরা সেটাই করেছি। এখন দেখার যে এই বিষয়ে প্রশাসন কতটা কঠোর ব্যবস্থা নেয়।’’ উল্লেখ্য, ১৫ এপ্রিল থেকে ১৫ জুন এই দু’মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে।
আরও খবর
১৩ মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার, উদ্ধার ১১ জেলে
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র