০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে জঞ্জাল অপসারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক পুরসভায়

অনেকটাই জঞ্জালমুক্ত হাওড়া শহর

পুবের কলম ওয়েবডেস্ক: হাওড়া শহরকে আবর্জনামুক্ত রাখতে এবার বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের উপর জোর দিচ্ছে পুরসভা। আগামীকাল মঙ্গলবার থেকে শহরের চারটি বিধানসভা এলাকার (উত্তর হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর ও দক্ষিণ হাওড়া ) ১৪টি ওয়ার্ডে এই কাজ করবেন পুরকর্মীরা। সোমবার ঈদের ছুটির দিন পুরসভার মুখ্য কার্য্যালয়ে হাওড়া শহরের জঞ্জাল অপসারণ সংক্রান্ত এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা) এর ডিরেক্টর জলি চৌধুরী, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডা: সুজয় চক্রবর্তী বলেন, আগে ১১টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্ৰহ করা হত। এবার আরও ১৪টি ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে।হাওড়া পুরসভার কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা এদিন হাওড়ার একাধিক এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুন: এপ্রিলে ফের হকার অভিযান, দেওয়া হবে ভেন্ডিং সার্টিফিকেট

আরও পড়ুন: জঞ্জালে ভর্তি, অকেজো টয়লেট: দিল্লিগামী বিমান বাতিল নিয়ে বিবৃতি সংস্থার

প্রসঙ্গত, আশ্বাস মতোই জঞ্জাল সাফাইয়ের সমস্যার অনেকটাই সমাধান করলো হাওড়া পুর কর্তৃপক্ষ। সাফাই করা হল অধিকাংশ জায়গার আবর্জনা। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল ভ্যাট থেকে আবর্জনা উপছে পড়ছে রাস্তায়। প্রতিবাদে রাস্তায় নামে মানুষ। এরপর যুদ্ধকালীন তৎপরতায় রাতভর সাফাইয়ের কাজ চালায় পুরকর্মীরা। গুরুত্বপূর্ণ রাস্তায় অধিকাংশ ভ্যাট পরিষ্কার করা হয়।

আরও পড়ুন: সময়ের অপেক্ষা, আন্তর্জাতিক মানের ব্লাড ব্যাঙ্ক পেতে চলেছে হাওড়াবাসী

আরও পড়ুন: পোড়াহাট অগ্নিকাণ্ড: আজ থেকে সাফাইয়ের কাজ শুরু করল হাওড়া পৌরনিগম
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদের ছুটিতে জঞ্জাল অপসারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক পুরসভায়

আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার