আব্দুল ওদুদ: উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে বৈঠকে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয়র অনুপস্থিতিতে সংগঠনের নজর দেওয়ার পরামর্শ দিলেন তিনি। সেই মমতা বলেন, নিজেদের মধ্যে বিবাদ মেটান। বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সবাইকে।
উত্তর ২৪ এর জন্য ৭ জনের কমিটি তৈরি করে দিলেন মমতা। ১৫ দিন অন্তর ঐ কমিটি বৈঠকে বসবেন। ৩৩ টি বিধানসভায় কোথায় কি সমস্যা আছে তা খতিয়ে দেখবে এই কমিটি।আরও পড়ুন:
জানা গেছে, নারায়ন গোস্বামী, তাপস রায়, হাজি নুরুল, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, বীনা মন্ডল, পার্থ ভৌমিক কে নিয়ে কোর কমিটি গঠন হয়েছে। কোর কমিটি গঠন করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।