পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ বিধবস্ত পরিস্থিতিতে ইসরাইলে পরিবার সমেট আটকে পড়েছেন রাজ্যসভার সাংসদ ওয়ানেইরয় খারলুখি। তীর্যযাত্রায় গিয়েছিলেন খারলুখি। তার সঙ্গে তীর্যযাত্রী দলের ২৪ জন। সকলেই আটকে রয়েছেন।
সকলেই মেঘালয়ের নাগরিক। ইতিমধ্যেই ইসারাইল থেকে বেশ কয়েকজন ভারতীয় পড়ুয়ার আটকে থাকার খবর মিলেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, সাংসদ ও অন্যান্য তীর্থযাত্রীদের দ্রুত উদ্ধার করার কাজ চলছে। মেঘালয়ের ক্ষমতাসীন দল এনপিপির অন্যতম প্রধান নেতা ডঃ খারলুখি। স্ত্রী ও কন্যাকে নিয়ে জেরুসালেমে তীর্থ যাত্রায় গিয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন আরও ২৪ জন।আরও পড়ুন:
অস্থির পরিস্থিতিতে বেথলেহেমে রয়েছেন তাঁরা। সেখান থেকেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে যোগাযোগ করেছে পরিস্থিতির কথা জানিয়েছেন তিনি।
রাজ্যসভার সাংসদের আটকে থাকার খবর পেয়েই বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন সাংমা। রবিবারই আটকে থাকা ভারতীয় তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা করতে পারে মিশরের ভারতীয় মিশন। পাশাপাশি ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে সেখানকার দূতাবাস।আরও পড়ুন:
নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে ইজরাইলে থাকা ভারতীয়দের। সাংসদ সহ সকল আটকে পড়া ভারতীয় নাগরিকরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক ইজরায়েলে বসবাস করেন।