পুবের কলম ওয়েবডেস্কঃ মাথায় চুল না থাকা পুরুষদের ‘টেকো’ বলে ডাকা যৌন হেনস্থার সামিল বলে রায় দিয়েছে এক ব্রিটিশ ট্রাব্যুনাল। নারীদের চেয়ে পুরুষদের মাথায় চুল না থাকার সমস্যা এই দুনিয়ায় বেশি। তাই এ নিয়ে মন্তব্য করার মধ্যে লিঙ্গবৈষম্য রয়েছে বলে জানানো হয়েছে। এমনকি, পুরুষদের টাক নিয়ে মন্তব্য করা আর নারীদের স্তন সম্পর্কে কথা বলা সমান বলে রায় দিয়েছে ট্রাইব্যুনাল। সম্প্রতি টনি ফিন নামে এক প্রবীণ ইলেকট্রিশিয়ান ও তার প্রাক্তন কর্মস্থলের মধ্যকার চলমান মামলায় এ রায় দিয়েছে ব্রিটেনের এম্পলয়মেন্ট ট্রাইব্যুনাল।
জানা যায়, পশ্চিম ইয়র্কশায়ারের ব্রিটিশ বুং কোম্পানিতে দীর্ঘ ২৪ বছর কাজ করেছেন টনি। ২০২১ সালের মে মাসে তাকে ছাঁটাই করা হয়। এরপর আদালতে মামলা করেন তিনি। মামলায় অন্যান্য অভিযোগের সঙ্গে টনি দাবি করেন, প্রাক্তন কর্মস্থলে যৌন হয়রানিরও শিকার হয়েছেন তিনি। টনি ফিনের অভিযোগ, ২০১৯ সালে কর্মক্ষেত্রে তকাতর্কির সময় তাকে একাধিকবার ‘টেকো’ বলে ডেকেছিলেন ওই কারখানার সুপারভাইজার জেমি কিং। এতে অপমানিত বোধ করেন টনি এবং পরে আদালতের দ্বারস্থ হন। সম্প্রতি ট্রাইব্যুনালের তিন সদস্যের প্যানেলে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় বিচারকরা বলেন, টনি ফিনের মর্যাদা লঙ্ঘন এবং তার জন্য একটি ভীতিকর, প্রতিকূল, অপমানজনক বা আপত্তিকর পরিবেশ তৈরির উদ্দেশ্যে ওই শব্দগুলো উচ্চারণ করেছিলেন জেমি কিং। বিচারকরা বলেন, ‘কোম্পানির আইনজীবী ঠিক বলেছেন যে, নারীরাও টাক হতে পারেন। তবে ট্রাইব্যুনালের তিন সদস্যই মনে করেন, নারীদের তুলনায় পুরুষদের মধ্যে টাক পড়ার হার অনেক বেশি। তাই আমরা মনে করি, এটি লিঙ্গ বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত’।পুরুষদের টেকো বলা যৌন হেনস্থা: ট্রাইব্যুনাল
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
১৪ মে ২০২২, ১৪:৪৮
আরও খবর
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ