পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের শীর্ষ আদালত আজ এক যুগান্তকারী রায়ে স্পষ্ট করে দিয়েছে যে, ঋতুকালীন স্বাস্থ্যবিধি কেবল কোনো সামাজিক বা প্রশাসনিক নীতি নয়, বরং এটি একজন নারীর মৌলিক সাংবিধানিক অধিকার। বিচারপতি জে. বি. পার্দিওয়ালা এবং বিচারপতি আর. মহাদেবনের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ঋতুকালীন সুরক্ষা সরাসরি সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ (জীবনের অধিকার) এবং ২১-এ নম্বর অনুচ্ছেদে (শিক্ষার অধিকার) সুরক্ষিত।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রায় ঘোষণার সময় বিচারপতি পার্দিওয়ালা পর্যবেক্ষণে জানান, “এই রায় কেবল আইনি ব্যবস্থার অংশীজনদের জন্য নয়। এটি সেই সব ক্লাসরুমের কিশোরীদের জন্য, যারা লোকলজ্জার ভয়ে সাহায্য চাইতে দ্বিধা করে। এটি সেই সব শিক্ষকদের জন্য, যারা সাহায্য করতে চেয়েও সম্পদের অভাবে পারতেন না। কোনো দেশের প্রগতি মাপা হয় সেই দেশ তার দুর্বল ও প্রান্তিক মানুষদের কতটা সুরক্ষা দিচ্ছে, তা দিয়ে।”