আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনে ভয়াবহ চেহারা নিয়েছে ওমিক্রন। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় দেশের সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সেনা সামালো বরিস জনসন সরকার।
শুক্রবার সে দেশের সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ‘এখন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত ন্যাশনাল হেলথ সার্ভিসের লন্ডন কার্যালয়ে ২০০ ব্রিটিশ সেনা মোতায়েন থাকবেন।
তাদের একমাত্র কাজ হবে এনএইচএসের নির্দেশ অনুযায়ী দেশের স্বাস্থ্যকর্মীদের সহায়তা করা।’আরও পড়ুন:
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে গ্রেট ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘মহামারির শুরু থেকেই শীতকালে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। এই কঠিন সময়ে স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এল সেনাবাহিনী।’
আরও পড়ুন:
দেশটিতে গত দু’ বছরে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৬৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪৯ হাজার ৫১৫ জনের।
আরও পড়ুন: