আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ৬০ তলা বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন মিস ইউএসএ চেলসি ক্রিস্ট। মার্কিন স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাতটা নাগাদ তিনি আত্মঘাতী হন।
আরও পড়ুন:
মার্কিন মুলুকের নামি মডেল ছিলেন চেলসি, ১৯৯১ সালে মিশিগানে তাঁর জন্ম ২০১৭ সালে আইন নিয়ে স্নাতক হন। মডেলিংয়ের পাশাপাশি তিনি একজন আইনজীবীও ছিলেন।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি একটি ছবি পোস্ট করেন নিজের ইন্সটাগ্রাম পেজে। যেখানে তিনি লেখেন, এই দিনটা তোমার জীবনে শান্তি ফিরিয়ে দিক।
তদন্তের স্বার্থে পুলিশ চেসলির এই পোস্টটি খতিয়ে দেখছেন। তুমি বলতে চেসলি কাকে বুঝিয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। কেরিয়ার নিয়ে কোন সমস্যার জন্য মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। হরনাজ সান্ধু মিস ইউনিভার্স হওয়ার পর তাঁর সঙ্গেও চেলসির বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। হরনাজের সঙ্গে নিজের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।আরও পড়ুন: