পুবের কলম,ওয়েবডেস্ক: হস্টেলে নাময পড়ার সময় বিদেশী পড়ুয়াদের ওপর হামলা। গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের এক হস্টেলে। হামলায় পাঁচজন বিদেশি পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মূলত আফগানিস্তান,শ্রীলঙ্কা,  তুর্কমেনিস্তান ও আফ্রিকার দেশগুলো থেকে এদেশে পড়তে এসেছেন ওই যুবকরা।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সংশ্লিষ্ট ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।সোশাল মিডিয়ায় হামলার পরে ক্ষতিগ্রস্ত বাইক, ভাঙা ল্যাপটপের ছড়িয়ে ছিটিয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে।

https://twitter.com/asadowaisi/status/1769139051586519442?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1769139051586519442%7Ctwgr%5E19dd6b305ce67038788b7d68f7be53f9f51780e8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Finternational-students-assaulted-for-offering-namaz-at-gujarat-university-hostel-2993711%2F

ইতিমধ্যেই গুজরাতের ‘হোম মিনিস্টার’ হর্ষ সাংভি রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী , রমযান মাস চলছে। হস্টেল চত্বরে মসজিদ বা অন্য কোনও ব্যবস্থা নেই। তাই নামায পড়ার জন্য সকলে একটা সময় একত্রিত হয়। এদিনও তাই হয়েছিল।
অভিযোগ, সেই সময়ই সেখানে উপস্থিত হয় বেশ কয়েক দুষ্কৃতী। তাদের হাতে ছিল লাঠি, ছোরা। তারা হস্টেলে ভাঙচুর চালায়। হস্টেলের নিরাপত্তা রক্ষীরা তাদের আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা।পরে নামাযরত পড়ুয়াদের ব্যাপক মারধর করে।গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারা। সকলেই রোযা রেখেছিল বলে খবর।