পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধকার বেশি হলে তবেই তো পদ্ম ফুটবে, তেলেঙ্গানা সফরে এসে এইভাবে টিআরএস, কেসিআরকে তীব্র কটাক্ষ করে মন্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এই সফর থেকে মোদি বলেন, রাজ্যের জনগণের সঙ্গে প্রতারণা করছে টিআরএস।
আরও পড়ুন:
মোদি তেলেঙ্গানার বেগমপেটে একটি জনসমাবেশ থেকে বলেন, আমি প্রতিদিন গালিগালাজ খেতে খেতে অভ্যস্থ হয়ে পড়েছি। প্রতিদিন খাবারের মতোই আমি ২-৩ কেজি গালিগালাজ হজম করি। কিন্তু কোনোভাবে এই রাজ্যের মানুষকে অপমান করার অধিকার এই রাজ্যের সরকারের নেই।
মোদি বলেন, এটি খুব দুঃখের বিষয় যে যারা তেলেঙ্গানার নামে উন্নতি করেছে, ক্ষ্মমতায় এসেছে তারাই এই রাজ্যকে পিছনে ঠেলে দিয়েছে।আরও পড়ুন:
তেলেঙ্গানার সরকার এবং নেতারা সর্বদা রাজ্যের জনগণের প্রতিভার প্রতি অবিচার করেছে। তিনি তেলেঙ্গানার বেগমপেটে একটি সমাবেশে ভাষণ দিয়ে বলেছিলেন। তেলেঙ্গানার লোকেরা যে রাজনৈতিক দলটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সেই দলটিই তেলেঙ্গানার সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছিল। অন্ধকার বাড়লে সেই অবস্থায় পদ্ম ফুটতে শুরু করে।
তেলেঙ্গানায় পদ্ম ফুটতে দেখা যায়'।আরও পড়ুন:
এদিন মোদি বলেন, মুনুগোড়ের লোকেরা যেভাবে বিজেপির উপর আস্থা দেখিয়েছে তা নজিরবিহীন। আমি দেখেছি কীভাবে বিজেপি কর্মীরা পুরো তেলেঙ্গানা সরকারকে একটি বিধানসভা আসনে নিয়ে এসেছে। এর থেকে এটাই বোঝায় যে, মানুষের ভালোবাসা, আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি রাজ্যের রামাগুন্ডামে একটি সার প্ল্যান্ট জাতির উদ্দেশে উৎসর্গ করতে আজ বিকেলে মোদি এখানে আসেন।