পুবের কলম,ওয়েবডেস্ক: সমস্ত জিনিসের দাম বেড়েছে মোদি জমানায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও আকাশ ছোঁওয়া। অথচ বিজেপি সরকার নরেন্দ্র মোদি এবং তাঁর কিছু পেটোয়া শিল্পপতিদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। মোদি ও তাঁর ঘনিষ্ট শিল্পপতিদের ভাবমূর্তী রক্ষা করা ছাড়া কারো কথা ভাবার সময় কেন্দ্র সরকারের নেই। মঙ্গলবার এই ভাষাতেই বিজেপি সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম।
তিনি আরও বলেন, আকাশ ছোঁওয়া মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হল মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতির কারণ হল মোদি সরকারের ‘জনবিরোধী নীতি’।

জয়রাম আরও বলেন, বাড়ছে মুদ্রাস্ফীতি অথচ কৃষকরা ফসলের ন্যায্য  দাম পাচ্ছেন না। ন্যূনতম সহায়ক মুল্যের যে গল্প মোদি সরকার শুনিয়েছিল তা আসলে গল্পই রয়ে গিয়েছে। কৃষকদের যে সপ্ন এই সরকার দেখিয়েছিল তা সফল হয়নি।
বাধ্য হয়ে ক্ষতি শিকার করে নেহাতই কম দামে নিজেদের ফসল বেচে দিতে বাধ্য হচ্চেন কৃষকরা। সেই ফসল যেই গুদামজাত হচ্ছে অমনি তার দাম যাচ্ছে হু হু করে বেড়ে যাচ্ছে। সেই টাকা খাচ্ছে মুনাফাখোররা। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা আরও বলেন, পেঁয়াজের ওপর এক্সপোর্ট ডিউটি ৪০ শতাংশ বাড়িয়ে দেওয়ায় বন্ধের মুখে নাসিকের সবথেকে বড় পেঁয়াজের বাজার। এখন দেশবাসী বুঝতে পারছেন এই সরকারের একটাই কাজ আর তা হল নরেন্দ্র মোদির ভাবমূর্তি এবং তার পেটোয়া শিল্পপতিদের ভাবমূর্তি রক্ষা করা।