পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যপালের ইস্তফা দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার হুগলির সপ্তগ্রামের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মহিলাদের উপর অত্যাচার করার কে আপনি? কাল নাকি প্রেসকে ডেকেছিলেন। পুরোটা দেখিয়েছেন?
পুরোটা দেখিয়েছেন কি? আমি জিজ্ঞাসা করছি প্রেসকে।' মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর কাছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে। একটি সংবাদমাধ্যমের থেকেই সেই ভিডিয়ো পেয়েছেন বলে দাবি করেন মমতা।আরও পড়ুন:
রাজভবনের ভিডিয়ো প্রকাশ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, 'এখন তো সব সিসিটিভি ফুটেজ বের হয়নি।
আরও কীর্তি-কেলেঙ্কারি আছে।' মমতা বলেন, 'বাবারে, আমায় এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমায় রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমায় রাস্তায় ডাকবেন। আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ।'