পুবের কলম,ওয়েব ডেস্ক: স্বস্তির বদলে ভোগান্তি বয়ে আনল বর্ষা।
আরও পড়ুন:
রাজ্যে রাজ্যে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাজেহাল দশা পথচারী থেকে অফিসযাত্রীদের। এই পরিস্থিতিতে ফের সতর্কতা জারি করল মৌসম ভবন।
আরও পড়ুন:
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টির জেরে জলজমা এবং তীব্র যানজটের পরিস্থিতি শহর জুড়ে। এদিন কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন:
বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে। বৃষ্টিজনিত সমস্যায় ২ জন প্রাণ হারিয়েছেন সেখানে। আজ দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির জেরে ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে রাজ্যজুড়ে বন্ধ ১০০ রাস্তা। রাস্তায় গাড়ি পিছলে খাদে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
আরও পড়ুন:
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাটের একাধিক জেলায়। এই আবহে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।