পুবের কলম,ওয়েবডেস্ক: গভীর রাতের ভূমিকম্পে ভারাক্রান্ত মরক্কোর আকাশ-বাতাস। এক রাতের ভূমিকম্পে তছনছ দেশের একাংশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০০। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি শতাধিক মানুষ। ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোবাসীর প্রতি শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতারা। সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

১ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

“মরক্কোর ভয়ঙ্কর ভূমিকম্পে নিহতদের খবরে আমি অত্যন্ত দুঃখিত। মৃতদের  পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এমন কঠিন পরিস্থিতিতে সবরকম সাহায্যের জন্য ভারত পাশে রয়েছে।

২ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

মরক্কোর ভূমিকম্পের খবর হৃদয়-বিদারক। আমার সমবেদনা রইল স্বজনহারাদের প্রতি। রাশিয়া মরক্কোর পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

৩ তাইয়েপ এরদোগান

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

মরক্কোর এই কঠিন দিনে আমরা তাদের পাশে রয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আমরা সবরকম সহায়তা করব।  ভূমিকম্পের খবরে আমরা মর্মাহত।

৪ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

ভূমিকম্পের কারণে মরক্কোয় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক।

এই বিপদের দিনে ভারত মরক্কোর জনগণের পাশে আছে। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত!

৫ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

"মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় আমরা সবাই হতবাক। ফ্রান্স প্রাথমিক চিকিৎসার প্রতিক্রিয়ায় সাহায্য করতে প্রস্তুত।

৬ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা  

মরক্কোর ভূমিকম্পের খবর খুব হৃদয়-বিদারক।  ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের জন্য আমাদের সহানুভূতি।

৭ সংযুক্ত আরব আমিরাত

একটি বিবৃতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় মরক্কোর সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। এই ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের প্রতি, সেই সঙ্গে সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

৮ ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিস আল-সুদানী  

এক বিবৃতিতে বলেছে প্রধানমন্ত্রী মরক্কোর সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন । ইরাক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

কোন দেশ কি দেবে

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

তুরস্ক

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে  মরক্কোর ভূমিকম্পের ক্ষত নিরাময়ে" সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা।

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "ফ্রান্স... এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে উদ্ধার ও সহায়তার জন্য অবিলম্বে তার সহায়তা প্রদান করতে প্রস্তুত।"

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

স্পেন

স্পেনের সামরিক জরুরি ইউনিট সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস দেবে স্পেন। দেশের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস নয়াদিল্লিতে G20 বৈঠকে বলেছেন।

অ্যান্টোনিও নোগালেস, স্পেনের ফায়ারফাইটারস উইদাউট ফ্রন্টিয়ার্সের সভাপতি, আরটিভিই স্প্যানিশ টেলিভিশনকে বলেছেন: "আমরা মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে  যোগাযোগ করছি । সবরকম সহায়তা দিতে প্রস্তুত।

লাশের নদী বইছে ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে, শোকবার্তা রাষ্ট্র নেতাদের

ইসরাইল: পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, "ইসরাইল এই কঠিন সময়ে মরক্কোর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে.  মরক্কোতে আঘাত হানা ভূমিকম্পের খবর জানতে পেরে, আমরা অবিলম্বে তার সরকারকে মানবিক সহায়তা প্রদান এবং অবদান রাখার প্রস্তাব দিয়েছিলাম। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা হচ্ছে।"

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র অফিসের এক বার্তায় বলা হয়েছে যে মি. নেতানিয়াহু ‘মরক্কোর মানুষকে সকল প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ’ দিয়েছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী জেমস ক্লেভারলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স’এ মন্তব্য করেছেন যে, “যুক্তরাজ্য সম্ভাব্য সকল পন্থায়” মরক্কোর সহায়থা করবে।