মস্কো, ২৩ মার্চ: মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩। প্রশাসন জানিয়েছে, শুক্রবারের ওই হামলায় তিন শিশুসহ অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যাও প্রায় দুশোর কাছাকাছি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৮৭ জন আহত হয়েছে। ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন।
কনসার্ট চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। তারপরই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় ৭০টি অ্যাম্বুল্যান্স এনে উদ্ধারকাজ শুরু হয়। আপাতত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে আইসিস জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে।আরও পড়ুন:
মস্কো প্রশাসন জানিয়েছেন, হামলার ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা। হামলাকারীরা সংখ্যায় অন্তত পাঁচ জন ছিল। তাঁরা কমব্যাট ফোর্সের পোশাক পরে কনসার্ট হলে ঢুকেছিল। তাঁদের কাছে স্বয়ংক্রিয় বন্দুকও ছিল।