পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়ার কনসার্ট হলে হামলা চালাল জঙ্গিরা। রাজধানী মস্কোর কনসার্ট হলে গুলিবৃষ্টির পাশাপাশি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় অন্তত ৬০ জন মারা গেছেন বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ১১৫ জন। শুক্রবার রাতে মস্কোর ক্রকাস সিটি হলে এই ঘটনা ঘটেছে।
আন্তজার্তিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে আইসিস জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, শুক্রবার রাতে রাশিয়ার রক ব্যান্ড কনসার্টের জন্য প্রচুর মানুষ মস্কোর ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। কনসার্ট চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। তারপরই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
প্রায় ৭০টি অ্যাম্বুল্যান্স এনে উদ্ধারকাজ শুরু হয়। আপাতত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে।আরও পড়ুন:
মস্কো প্রশাসন জানিয়েছেন, হামলার ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা। হামলাকারীরা সংখ্যায় অন্তত পাঁচ জন ছিলেন। তাঁরা কমব্যাট ফোর্সের পোশাক পরে কনসার্ট হলে ঢুকেছিলেন। তাঁদের কাছে স্বয়ংক্রিয় বন্দুকও ছিল।