পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২২ সালেই এমফিল অর্থাৎ মাস্টার অফ ফিলোজফি ডিগ্রিকে অবৈধ ঘোষণা করে দিয়েছিল ইউজিসি। কোনও বিশ্ববিদ্যালয় যেন এই ডিগ্রির জন্য পড়ুয়াদের ভর্তি না নেয় এই নির্দেশিকা দেওয়ার পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল। এই মর্মে বুধবার নতুন করে আবার ইউজিসি সচেতন করল বিশ্ববিদ্যালয়গুলিকে। পাশাপাশি পড়ুয়াদেরও পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন কোনও বিশ্ববিদ্যালয়ের এমফিল কোর্সে ভর্তি না হয়।
আরও পড়ুন:
ঘটনাপ্রসঙ্গে ইউজিসি সেক্রেটারি মণীশ যোশী পড়ুয়াদের উদ্দেশে বলেছেন, " ইউজিসির নজরে এসেছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নতুন করে এমফিল-এ ভর্তির আবেদনের সুযোগ দিয়েছে।
কিন্তু এমফিল কোনও স্বীকৃত ডিগ্রি নয়।" ইউজিসি প্রবিধান ২০২২- এর ১৪ নম্বর রেগুলেশনে উল্লেখ আছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর এমফিল করাতে পারবে না। তবে এই নির্দেশিকার কড়া নিন্দা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, "ইউজিসির এই ফতোয়া আমরা মানি না। আর মানবও না। আমরা আমাদের রাজ্যের শিক্ষাবিদদের পরামর্শ অনুযায়ী কাজ করব।