পুবের কলম ওয়েবডেস্কঃ মিস্টার ব্যালটবক্স এই নামেই বুক করা হয়েছে বিমানের আসন।যাত্রীদের মধ্যেও এই নিয়ে দেখা যায় গুঞ্জন। কে এই মিস্টার ব্যালটবক্স। তালিকা জুড়ে শুধু তার নাম।আসলে রাষ্ট্রপতি নির্বাচনের পর এইভাবেই বিমানের আসন জুড়ে ব্যালটবক্স নিয়ে এই ভাবেই ফিরেছেন কমিশনের অফিসাররা।

https://twitter.com/ANI/status/1549080155875733504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1549080155875733504%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.etvbharat.com%2Fbengali%2Fwest-bengal%2Fbharat%2Fpresident-election-2022-election-commission-buys-separate-air-tickets-for-mr-ballot-box%2Fwb20220719135519579579405

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যালট বক্স পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এর আগে সুপারভাইজারের হ্যান্ড লাগেজেই পাঠানো হত এই ব্যালটবক্স। তবে এবার থেকেই বদলানো হয়েছে নিয়ম।  আলাদা টিকিট কেটে পাঠানো হয়েছে ব্যালটবক্স।

বিমানে  অন্যান্য যাত্রীদের মতই সে ছিল নির্দিষ্ট আসনে। তার পাশেই ছিলেন কমিশনের আধিকারিকরা।  মিস্টার ব্যালটবক্সের যাত্রার ছবি তুলে ট্যুইট  করেছে কমিশন।

কড়া নিরাপত্তার  মোড়কে এই ব্যালটবক্স গুলি দিল্লি বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় সংসদভবনের রির্টানিং ভবনে। আগামী ২১ জুলাই জানা যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন।