পুবের কলম, ওয়েবডেস্ক: ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপিতে নাম থাকলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) ওয়েবসাইটে অনেক ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এসআইআর ফর্ম পূরণের ক্ষেত্রে এই অসঙ্গতি ভোটারদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি করেছে। অবশেষে সেই সমস্যার সমাধানে এগিয়ে এল নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এই বিষয়ে দ্রুত নির্দেশিকা পাঠানো হবে জেলা প্রশাসনের কাছে। কমিশন স্পষ্ট জানিয়েছে— এ কারণে কোনও বৈধ ভোটারকেই যাতে হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন:
ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে আলোচনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২০০২ সালের এসআইআর তালিকা ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।