পুবের কলম ওয়েবডেস্কঃ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশন। সেই ঘটনায় এবার এফআইআর খারিজের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হলেন পবিত্র। এনিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল প্রার্থী। এছাড়াও, আইনি রক্ষাকবচ চেয়েছেন পবিত্র কর।

 

বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সম্প্রতি পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। শুভেন্দু অভিযোগ করেন, পবিত্র বিজেপির প্রতীকে পঞ্চায়েত সদস্য হয়েও তৃণমূলের প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন, যা আইনবিরুদ্ধ। বৃহস্পতিবার পবিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পবিত্র বলেন, তিনি প্রথমে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।

পরে তিনি জানিয়েছিলেন, আইনের পথেই তিনি নিজের পদক্ষেপ করবেন। এরপরে তিনি শুক্রবার আদালতের দ্বারস্ত হন। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান পবিত্র। জানা গিয়েছে, আদালত তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
পবিত্রর পক্ষে আইনজীবী দ্রুত মামলার শুনানির আবেদনও জানিয়েছেন। কারণ আগামি ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। তার আগেও এই মামলার শুনানি হতে পারে বলে মনে কড়া হচ্ছে। 

উল্লেখ্য, বুধবার শুভেদনু হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে পবিত্রকে নিশানা করেছিলীন। তিনি আরও বলেছিলেন, তিনি চাইলে পবিত্রর বিরুদ্ধে আইনি পথে লড়তে পারেন কিন্তু, তিনি তা করবন না। ভোটেই তাঁকে তিনি হারাবেন।