আবদুল ওদুদ: রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষা ও উদ্ধার নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালের শেষের দিকে মালদার এক সভা থেকেই এই অসন্তোষ সামনে এসেছিল। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকে ওয়াকফ বোর্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে । সেই সমস্ত সম্পত্তিগুলির বর্তমান অবস্থা কিরকম এবং কোন পর্যায়ে রয়েছে তা ঠিক করতে তিনজনের একটি কমিটি গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকে এই কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। তিনজনের এই কমিটিতে রয়েছেন, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ  হাকিম, বিপর্যয় মোকাবেলা দফতরের মন্ত্রী  জাভেদ আহমেদ খান এবং  গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান মন্ত্রিসভার এই তিনজন ক্যাবিনেট মন্ত্রীকে ওয়াকফ বোর্ডের বিশেষ দায়িত্ব দেওয়ায়,ওয়াকফ বোর্ডের কাজে আরো অগ্রগতি আসবে বলে মনে করা হচ্ছে। এই তিনজন মন্ত্রী রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আধুল গনির সঙ্গে সমন্বয়ে রেখে কাজ করবেন ।

প্রয়োজনে তিন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন আবদুল গনি বলে জানা গিয়েছে ।
ওয়াকফ সংক্রান্ত যাবতীয় বিষয় এই তিন মন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

আগামী ৯ আগস্ট কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের ঘরে কমিটির প্রথম বৈঠক রয়েছে বলে জানানো হয়েছে । ওইদিন থেকেই কাজ শুরু হবে । ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আধুল গণির সঙ্গে পরামর্শ করে যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।।

 এ বিষয়ে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাস্টিস আধুল গনি বলেন, মুখ্যমন্ত্রী খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এই কমিটির মাধ্যমে যদি দলকৃত ওয়াকফ  সম্পত্তি বাঁচানো যায় এর থেকে ভালো আর কিছু হতে পারে না ।

তবে তিনি বলেন, ওয়াকফ  সম্পত্তি উদ্ধারে প্রত্যেক জেলার এসপি এবং জেলাশাসক  ভূমিকা অত্যন্ত জরুরী। এ বিষয়ে সরকার যদি কোন আইন পাস করে  তবে রাজ্যের ওয়াকফ সম্পত্তি গুলোকে আরও রক্ষা করা সম্ভব হবে। এ  বিষয়ে সরকার যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে রাজ্যের ওয়াকফ সম্পত্তি গুলি সার্বিক নিরাপত্তা মিলবে ।