পুবের কলম, ওয়েবডেস্ক: এনসিপি প্রধান শরদ পাওয়ারকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার এক তথ্য প্রযুক্তি কর্মী। গত ১১ জুন এনসিপি প্রধানকে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযুক্তকে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার পুলিশ পুনে থেকে গ্রেফতার করেছে। ধৃত ৩২ বছরের ওই ব্যক্তির নাম সাগর বারভে। রবিবারই তাকে এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়।
১৪ জুন পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।আরও পড়ুন:
মুম্বই পুলিশ সূত্রে খবর, সাগর বারভেই ফেসবুকে শরদ পাওয়ারের বিরুদ্ধে ওই হুমকি পোস্ট করেছিলেন। গত সপ্তাহে ফেসবুক এবং ট্যুইটার-সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দেওয়া হয়েছিল শরদ পওয়ারকে। এরপরই, তাঁর মেয়ে তথা এনসিপি সাংসদ এবং দলের কার্যনির্বাহি সভাপতি সুপ্রিয়া সুলে, মুম্বই পুলিশের এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। এর পরেই তদন্তে নামে পুলিশ।
সাগর বারভেকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ‘নর্মদাবাই পটবর্ধন’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শরদ পাওয়ারকে হুমকি পোস্ট করা হয়েছিল। এই হুমকিতে বলা হয়, শরদ পাওয়ারের অবস্থা খুব শীঘ্রই নরেন্দ্র দাভোলকরের মতো হবে।আরও পড়ুন:
নরেন্দ্র দাভোলকর ছিলেন মহারাষ্ট্রের একজন কুসংস্কার বিরোধী সমাজকর্মী। ২০১৩ সালে দুই বাইর আরোহী আততায়ী তাঁকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছিল।
ফেসবুক অ্যাকাউন্টটি ‘নর্মদাবাই পটবর্ধন’ নামে থাকলেও, সেটি ব্যবহার করতেন সাগর বারভে। অপরাধ দমন শাখার তদন্তে দেখা গিয়েছে, ওই ফেসবুক পোস্টটি করা হয়েছিল সাগর বারভের আইপি অ্যাড্রেস থেকে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সাগর বারভে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সে এক সফটওয়্যার সংস্থায় কাজ করে।
আরও পড়ুন:
সুপ্রিয়া সুলের পাশপাশি, গত শুক্রবার এই হুমকি সোশ্যাল মিডিয়া পোস্টের প্রেক্ষিতে লোকমান্য তিলক মার্গ থানায় একটি পৃথক মামলা দায়ের করেছেন এক এনসিপি কর্মী।
আরও পড়ুন: